সরকারি আদেশ ফেসবুকে শেয়ার করলে ব্যবস্থা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৯:০০

সরকারি আদেশ ফেসবুকে শেয়ার করলে ব্যবস্থা! অনুমতি ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা পত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভুঁইয়া রবিবার (২০ ডিসেম্বর) নির্দেশনাটি জারি করেন।
নির্দেশনায় বলা হয়, ‘সম্প্রতি দেখা যাচ্ছে ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা বিভিন্ন পত্র যেমন আদেশ/নোটিশ/পরিপত্র কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুক না সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। এতে অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক হয়রানি বা হেয় প্রতিপন্ন হচ্ছেন। প্রাথমিক শিক্ষার প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি দুঃখজনক, অনভিপ্রেত ও শৃঙ্খলা পরিপন্থী।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় বিভিন্ন জেলার আওতাধীন উপজেলা/থানার কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারিকৃত বিভিন্ন আদেশ, নোটিশ বা পরিপত্র কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো। যদি কোনও কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক উক্ত কার্যক্রমে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জনা অনুরোধ করা হলো।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে