প্রাথমিকের যেসব কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২২:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:০০

প্রাথমিক শিক্ষা অধিদফতর ও অধীনস্থ দফতরে তিন বছরের ঊর্ধ্বে কর্মরতদের তালিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিভাগীয় উপপরিচালকদের কাছে এ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

অধিদফতরের অফিস আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরসহ আওতাধীন দফতরগুলোয় একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে পাঠাতে হবে।

নির্ধারিত ছক অনুযায়ী কর্মচারীর নাম ও পদবী, কর্মরত অফিসের নাম ও যোগদানের তারিখ, কর্মরত জেলা ও উপজেলার নাম, অনুমোদিত পদসংখ্যা এবং বিভাগীয় পর্যায়ের অফিসসহ আওতাধীন অফিসের কর্মরত কর্মচারীদের মোট সংখ্যা জানাতে হবে।

এছাড়া তিন বছরের ঊর্ধ্বে কর্মরতদের নিজ জেলা ও উপজেলা, বর্তমান পদে যোগদানের তারিখ, সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ, সরকারি চাকরিতে প্রথম পদ, আগের দুইটি কর্মস্থলের নাম ও কর্মকালীন মেয়াদের তথ্য জানাতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. লোকমান হোসেন
চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. লোকমান হোসেন
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
সিজেপির পদযাত্রায় সহিংসতার শুনানিতে রাজি দিল্লি হাইকোর্ট
সিজেপির পদযাত্রায় সহিংসতার শুনানিতে রাজি দিল্লি হাইকোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত