ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের

ঢাবি প্রতিনিধি 
২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসংসদের (ডাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আকাশ আলী, সদস্য মোসা. রুকু খাতুন (জিএস, কবি সুফিয়া কামাল হল সংসদ), তানজিলা রহমান প্রভা ও রাসেল হোসেন।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্যের অন্যতম প্রাতিষ্ঠানিক প্রকাশ ডাকসু। এর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত, দাবি, সাংস্কৃতিক চর্চা ও গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ‘ডাকসুর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনও পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’

মোজাম্মেল হক বলেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। গঠনতন্ত্রে নির্ধারিত অতিরিক্ত ৯০ দিনের সুযোগকে নির্বাচন বিলম্বের অজুহাত হিসেবে ব্যবহার না করে এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে ডাকসুর গঠনতন্ত্রের কয়েকটি বিধানকে ‘অগণতান্ত্রিক’ দাবি করে সেগুলো সংশোধনের দাবি জানানো হয়।

সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে—প্রয়োজনীয় গঠনতান্ত্রিক সংস্কার শেষে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা; প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজন এবং তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি সভাপতি ও প্রশাসনের একক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত এবং নির্বাচনি কমিটির সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নিশ্চিত করার দাবি জানানো হয়

/এম/
সম্পর্কিত
অনলাইন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান
অপ্রতিম-আজমুল হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বশেষ খবর
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
‘ক্রসমার্কেট’ প্ল্যাটফর্মে বিনিয়োগ না করার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
‘ক্রসমার্কেট’ প্ল্যাটফর্মে বিনিয়োগ না করার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার