প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে ডিপিইর নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ২০:২২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:২২

বই ও দাওয়াত পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধের প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি দাওয়াতপত্র, নির্বাচনি প্রচারপত্র, বই মেলা, বাণিজ্য মেলা এবং সরকারি প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধের মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের গত ৪ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতরের সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা প্রকাশিতব্য বই, তাদের সংগঠনের নির্বাচনে প্রচারপত্র, সরকারি দাওয়াত পত্রসহ প্রকাশনার ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার করতে পারবেন না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের