অবশেষে প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৫

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য দূর হলো। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) অথবা সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) সার্টিফিকেট কোর্স সম্পন্ন না করা প্রধান শিক্ষকরা ৮৪০ টাকা কম পাচ্ছিলেন। এখন থেকে প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষকরাই সমান বেতন পাবেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বেতনের সমতা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পত্র দেন।

ওই পত্রে বলা হয়, ২০০৯ সালের জাতীয় বেতন স্কেলের ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রস্তাবিত বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে।

প্রাথমিকের বঞ্চিত প্রধান শিক্ষকরা জানান, দীর্ঘদিন থেকে বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছিলেন প্রধান শিক্ষকরা। শিক্ষকদের এই দাবির পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগকে বিষয়টি নিষ্পত্তির অনুমতি চেয়ে প্রস্তাব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সমতা নিশ্চিত করার ব্যবস্থা নিতে নিষ্পত্তির অনুমোদন দিয়ে পত্র পাঠায়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম