প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ডিপিই’র জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪০

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বাস্তবায়নে সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ টিকার আওতায় আনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অনেক শিক্ষকই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধন করা অনেক শিক্ষক টিকা গ্রহণও করেছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে এখনও অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি মর্মে জানা যায়।

আদেশে আরও বলা হয়, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্যে সংযুক্ত নির্দেশিকার আলোকে অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

শিক্ষকদের টিকার জন্য নিবন্ধন ও টিকা নেওয়ার নির্দেশিকা সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের