ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২০

ঈদের আগেই বৈষম্য দূর করে পূর্ণাঙ্গ ঈদ বোনাসের (উৎসব ভাতা) দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম। একইসঙ্গে অনার্স-স্তরের শিক্ষকদের এমপিওভুক্তিসহ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে এসব দাবি জানায় শিক্ষক সংগঠনটি।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্সের এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, অবিলম্বে ২৫ শতাংশের পরিবর্তে পূর্ণাঙ্গ ঈদ বোনাসসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা করতে হবে। দীর্ঘ ১৭ বছরেও ঈদ বোনাসের কোনও পরিবর্তন নেই।

শিক্ষক নেতা মো. নজরুল ইসলাম রনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা ৫০ শতাংশ ঈদ বোনাস পান। অথচ শিক্ষকরা ঈদ বোনাস পান ২৫ শতাংশ। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে শতভাগ ঈদ বোনাস দেওয়া হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তা দেওয়া হয় না। আমরা দীর্ঘদিন থেকে বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করছি।

বিবৃতিতে আর জানানো হয়, করোনার এই দুঃসময়ে প্রায় ১১ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবকরা টিউশন ফি দিচ্ছে না। ফলে বেসরকারি শিক্ষকরা তাদের বেতন বা সম্মানীর প্রতিষ্ঠানের অংশ পাচ্ছেন না। এতে তাদের অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে। অভিভাবকরাও করোনায় এই দুঃসময়ে অর্থনৈতিক সমস্যায় তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে পাচ্ছেন না। তাই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি এখন জোরালো হচ্ছে।

একইসঙ্গে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তিসহ বদলি প্রথা চালুর দারি জানান তারা।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম