সাত কলেজের ২৫ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১৬:৪৯আপডেট : ০১ মার্চ ২০২১, ১৬:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫১৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সাত কলেজের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

প্রকাশিত ফলাফলে রসায়ন বিভাগের ৮ জন, ইংরেজি বিভাগের ৫ জন, গণিত বিভাগের ৫ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৩ জন, বাংলা বিভাগের ১ জন, দর্শন বিভাগের ১ জন, হিসাববিজ্ঞান বিভাগের ১ জন এবং ব্যবস্থাপনা বিভাগের ১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম