শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিগগিরই কাউন্সিলর নিয়োগ: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৭:২১আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৭:২১

শিগগিরই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৪ জেলায় একজন করে কাউন্সিলর নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে অনুষ্ঠিত এক ওয়েবিনারে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৯ সালে উদ্যোগ নিয়েছিলাম। মাঝখানে করোনার কারণে পিছিয়ে পড়েছি। এখন আমরা ৬৪টি জেলায় একজন করে কাউন্সিলর বা মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়ার কাজটি শুরু করেছি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুজন শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে শিক্ষা দিতে পারে। আমরা আশা করছি শিগগিরই দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিতে পারবো। যাতে এসব ক্ষেত্রে যেকোনও সমস্যার সমাধান করতে পারেন শিক্ষকরা। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের লাইন ডিরেক্টর ড. মোহাম্মদ শরীফ (এমসিএইচ)। ‘কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা’ বিষয়ে তথ্য উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য ও নারীর স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যবিষয়ক প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। এ বিষয়ের ওপর বক্তব্য রাখেন বাংলা একাডেমির ফেলো অধ্যাপক ড. রতন সিদ্দিকী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ড. সাবিনা ফাইজ এবং পিপিআরসি’র কথা রিসার্চ অ্যাসোসিয়েটের পরিচালক উমামা জিল্লুর। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শাহীন আনাম।

প্রসঙ্গত, গত বছর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একজন করে কাউন্সিলর নিয়োগ দেওয়া হবে। প্রথমে জেলায় একজন করে কাউন্সিলর নিয়োগ দিয়ে দুইজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

কিন্তু করোনার কারণে গত বছর ১৭ মার্চ থেকে এ বছর ২৯ মার্চ পর্যন্ত দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সে কারণে কাউন্সিলর নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি।

/এসএনএস/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের