৫৪ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৭:৪৮ আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:০৭

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) বিষয়ের প্রবেশ পর্যায়ে শূন্যপদ পূরণে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (৩০ মার্চ) তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।

গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে এমপিও পদে ২৬ হাজার ৩৮ জন এবং নন-এমপিও পদে ৪২৬৩ সহ মোট ৩১ হাজার ১০১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থায় এমপিও পদে ১৯ হাজার ১৫৪ জন এবং নন-এমপিও পদে ১৮৪২ জন। মোট ২০ হাজার ৯৯৬ জন।

এছাড়া সংরক্ষিত এমপিও পদে ২ হাজার ২০৭ জন নিয়োগ দেওয়া হবে।

এমপিও পদে মোট ৪৮ হাজার ১৯৯ জন এবং নন-এমপিও পদে ৬ হাজার ১০৫ জন মিলিয়ে মোট ৫৪ হাজার ৩০৪ টি পদে লোক নিয়োগ দেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল ৩৪৩/২০১৯ মামলার রায়ে বাস্তবায়নের স্বার্থে ২ হাজার ২০৭টি পদ সংরক্ষিত রেখে ৫২ হাজার ৯৭টি পদে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalj.com.bd ) ১ এপ্রিল প্রকাশ করা হবে।

আবেদনকারীকে অবশ্যই এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স ১ এপ্রিল পর্যন্ত ৩৫ বছর হতে হবে।

তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেস্কধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।

প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী সংরক্ষিত ২ হাজার ২০৭টি পদের বিপরীতে শুধুমাত্র মামলার প্রতীকার প্রার্থীদের কোনও চয়েজ দেওয়ার প্রয়োজন নেই। তারা http://ngirresult.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাহিত তথ্য প্রদান করবেন এবং প্রত্যেকে ১০০ টাকা হারে ফি জমা করবেন।

ই-এপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ৪ এপ্রিল। ই-এপ্লিকেশন জমা দানের শেষ তারিখ ও সময় ৩০ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত। আগামী ৩০ এপ্রিল রাত ১২টা থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩০ মে পর্যন্ত রাত ১২টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

অনলাইনে দেওয়া আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.gov.bd) ও এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক http://ngi.teletalk.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীদের দাখিল করা আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে পরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা