প্রাথমিক শিক্ষকদের পরিচয়পত্র ইস্যুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৮:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আইডি কার্ড ইস্যুর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই নির্দেশ দেয়।

করোনার সময় জরুরি প্রয়োজনে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে শিক্ষকদের দাবির পর এই নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নির্দেশনায় প্রাথমিক শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ইস্যুরও নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাফতরিক পরিচয়পত্রের ব্যবহার হয়ে থাকে। দাফতরিক পরিচয়পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র প্রদান এবং কর্মক্ষেত্রসহ দৈনন্দিন চলাচলে এর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।


বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআইয়ের সুপারিনটিনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টরদের এই নির্দেশ দেওয়া হয়।

পরিচয়পত্র প্রদান ও ব্যবহারের শর্ত
১. প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার।

২. অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সকলের এবং এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানের পরিচয়পত্র প্রদান করবেন।

৩. কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করবেন।

৩. বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।

সারাদেশে অভিন্ন পরিচয় পত্র ইস্যুর জন্য এমটি নমুনাও পাঠানো হয় বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআইয়ের সুপারিনটিনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টরদের কাছে। পরিচয়পত্রের নমুনায় ছবি সম্বলিত অংশে পদবীসহ শিক্ষক ও কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম উল্লেখ থাকতে হবে।

পরিচয়পত্রের বিপরীত অংশে শিক্ষক-কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, জরুরি যোগযোগকারীর নাম, পদবী ও মোবাইল নম্বর, উপজেলা/থানার নাম উল্লেখ থাকবে।

দ্রুতগতিতে পরিচয়পত্রের ব্যবস্থা করায় দেশের সকল প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ডিপিই মহাপরিচালকে ধন্যবাদ জানিয়েছেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম