ইএফটিতে অন্তর্ভুক্ত না হলে বেতন-ভাতা হবে ম্যানুয়ালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ২১:৩৭আপডেট : ০৫ মে ২০২১, ২১:৩৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা ইএফটিতে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের বেতন-ভাতা ও বোনাস ম্যানুয়ালি দেওয়া হবে। বুধবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভুঁইয়া এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক ইএফটিতে অন্তর্ভুক্ত হননি, তাদের ম্যানুয়ালি বেতন ও উৎসব ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায় ইএফটিতে অন্তর্ভুক্ত না হওয়া শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস ম্যানুয়ালি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অফিস আদেশে আরও জানানো হয় বুধবার (৫ মে) মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগের সকল বিভাগীয় পরিচালকের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম