‘গুগল মিটে’ ক্লাস নিতে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৯:২৪আপডেট : ১১ মে ২০২১, ১৯:২৪

সারাদেশের নতুন নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের ১০ দিন ব্যাপী অনলাইন ইনডাকশন প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এই প্রশিক্ষণ আগামী ১৯ মে থেকে ১৫ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নাম ও সংখ্যাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ও থানা রিপোর্টস সেন্টার (টিআরসি) ইনস্ট্রাক্টরদের পরবর্তী দিন দিনের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পাঠাতে হবে পাঠাতে হবে। মঙ্গলবার (১১ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিডিপি-৪) আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উপজেলা/থানা রিসোর্স সেন্টারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী অনলাইন ইনডাকশন ট্রেনিং সংযুক্ত ম্যানুয়ালের আলোকে ‘গুগল মিট’ অ্যাপস ব্যবহার করে আগামী ১৯ মে থেকে ১৫ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রশিক্ষণের জন্য নির্দেশনা

১. নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনও সিইনএড, ডিডিইনএড ও ইনডাকশন প্রশিক্ষণসহ কোনও ধরনের প্রশিক্ষণ পাননি সেসব শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অংশ্রহণকারী সংখ্যা নির্বাচন করতে হবে।

২. প্রশিক্ষণের সময়কাল ১০ দিন এবং প্রশিক্ষণ শুরু করার পর বিরতিহীনভাবে (জাতীয় দিবস ছাড়া) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

৩. শিক্ষকরা যার যার অবস্থান থেকে প্রশিক্ষণে অংশ নেবেন।

৪. ডিপইনএড/সিএনএড প্রশিক্ষণরত কোনও শিক্ষককে এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

৫. ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব বা স্মার্ট ফোন এবং ইন্টারনেট সংযোগ সুবিধা রয়েছে এমন শিক্ষকদের প্রশিক্ষণে মনোনয়ন দিতে হবে।

৬. প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী ব্যাচের অংশগ্রহণকারীদের উপজেলা শিক্ষা অফিসার ডেপুটেশন দেবেন। উপজেলা/থানা শিক্ষা অফিসারের নাম, শিক্ষকের নাম, পদবী ও অন্যান্য তথ্যাদি ট্রেনিং ট্রেকিং সফটওয়ারে এন্ট্রি করে কেবলমাত্র নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেবেন। ট্রেনিং ট্রেকিং সফটওয়ারে এন্ট্রি না করে প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া যাবে না।

৭. প্রতি ব্যাচে দুজন প্রশিক্ষক থাকবেন। ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর অথবা সহকারী ইন্সট্রাক্টর একজন এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক নির্বাচিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার একজন। প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতোপূর্বে যারা ইনডাকশন প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বা কারিকুলাম ডিসেমিনেটশন প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ তাদের থেকে নির্বাচন করতে হবে। প্রশিক্ষকের সংকট হলে পিটিআইয়ের সুপারিন্টেনডেন্টের সঙ্গে যোগাযোগ করে অন্য ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টর/পিটিআই ইন্সট্রাক্টর অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনয়ন দেবেন।

৮. প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসারে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।

৯. ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টররা প্রশিক্ষণ শুরুর আগেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করবেন।

১০. প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে।

১১. নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনও সহকারী শিক্ষককে ইনডাকশন ট্রেনিংয়ে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২. প্রশিক্ষণার্থীদের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে মূল্যায়ন করে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়ন করতে হবে।

১৩. অনলাইনভিত্তিক প্রশিক্ষণ পরিচালনায় কোনও সমস্যার সম্মুখীন হলে স্থায়ীয় পিটিআইয়ের কম্পিউটার (সায়েন্স) ইনস্ট্রাক্টরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে সহযোগিতা নিতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম