এনটিআরসিএ’র জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৯:৩৪আপডেট : ২৪ মে ২০২১, ১৯:৩৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক ও প্রদর্শক পদে আবেদনকারীদের নিবন্ধন পরীক্ষার সনদ ও নিবন্ধন পরীক্ষায় দাখিল করা কম্পিউটার/আইসিটি বিষয়ক সনদের ফটোকপি সরাসরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের সরাসরি আগামী ২ জুনের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে এসব কাগজ জমা দিতে হবে। রবিবার (২৩ মে) স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ কার্যালয় থেকে প্রকাশিত তৃতীয় নিয়োগ চক্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক ও প্রদর্শক পদে যারা আবেদন করেছেন, তাদের নিবন্ধন পরীক্ষার ও নিবন্ধন পরীক্ষায় দাখিল করা কম্পিউটার/আইসিটি বিষয়ক সনদের ফটোকপি আবশ্যিকভাবে আগামী ২ জুনের মধ্যে সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের ব্যাচ ও সেশন, কম্পিউটার/আইসিটি বিষয়ক ডিগ্রির নাম ও প্রতিষ্ঠানের নাম নির্ধারিত ছকে তৈরি করে জমা দিতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল
এনটিআরসিএ’র প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম