শিক্ষার্থীর ইউআইডি’র তথ্য সংগ্রহ স্থগিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৮:২৯আপডেট : ২৬ মে ২০২১, ১৮:২৯

শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডি) প্রণয়নের জন্য নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো- ব্যানবেইস’র এস্টাবলিশমেন্ট ইন্টিগ্রেটেড এডুকেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস ) প্রকল্প।

বুধবার (২৬ মে) আইইআইএমএস  প্রকল্পের পরিচালকের সই করা  এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও তত্ত্বাবধায়কদের এই নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিরে কারণে শিক্ষার্থীদের ইউআইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হাজির করার মাধ্যমে তথ্য ছক সরবরাহ এবং প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন জন্ম সনদ জমা দেওয়া সংক্রান্ত নোটিশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকিসহ শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

বুধবার আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভার মতামতের আলোকে ‘আইইআইএমএস’  প্রকল্পের মাধ্যমে তথ্য ছক পূরণ এবং ডেটা এন্ট্রি সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত না হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তথ্য ছক পূরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরুর পর ইউআইডি প্রদান কার্যক্রম পর্যাক্রমে গ্রহণ করা যেতে পারে। তথ্য ছক পূরণের সমসয়সীমা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
অক্টোবর থেকে শুরু হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ
শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রির সময় আবারও বাড়লো
সর্বশেষ খবর
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
তেলের ধাক্কায় ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা পর্যন্ত, চাল-পেঁয়াজে কত
তেলের ধাক্কায় ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা পর্যন্ত, চাল-পেঁয়াজে কত
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং বন্ধ হলে কর্মীদের কী হবে
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিং বন্ধ হলে কর্মীদের কী হবে
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ