হল না খুলে পরীক্ষা

ঢাবি ভিসি বললেন ‘সেভাবেই হবে, আগের মতোই হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২১:৫৪আপডেট : ০১ জুন ২০২১, ২২:২৩

আবাসিক হল না খুলে সশরীরে ১ জুলাই থেকে স্নাতক সকল বর্ষ এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ঢাকার বাইরের শিক্ষার্থীরা সেক্ষেত্রে কোথায় থেকে পরীক্ষা দিবে প্রশ্নে উপাচার্য মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই একটা কঠিন চ্যালেঞ্জ। আগে যেভাবে হয়েছে সেভাবে হবে’। আগে কীভাবে হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কিছু পরীক্ষা তো নেওয়া হয়েছিল, সেভাবে হবে। কিছু পরীক্ষা আটকে গিয়েছিল। সেসব এবার নেওয়া হবে ইনশাআল্লাহ’।

অনেক শিক্ষার্থীর ঢাকায় হয়তো থাকার কোনও জায়গা নেই, তাদের কী হবে জানতে চাইলে তিনি বলেন,  ‘সেটা তো ঠিকই। আগের মতোই হবে।’

আবাসিক হল না খুলে সশরীরে ১ জুলাই থেকে স্নাতক সব বর্ষ এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অনলাইনে।

আজ মঙ্গলবার (১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

ড. মো. হাসানুজ্জামান বলেন, হল না খুলে ১ জুলাই থেকে সশরীরে পরীক্ষা নেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। যেসব বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গেয়েছিল সেসব বিভাগের পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেওয়া হবে।

এদিকে হল না খুলে পরীক্ষা নিলে ঢাকার বাইরের শিক্ষার্থীরা কী করবেন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, কীভাবে পরীক্ষা নেবে তা বিভাগ ও অনুষদ মিলে সিদ্ধান্ত হবে।

এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণে বহু শিক্ষার্থী ঝরে যাওয়ার শঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগিব নাঈম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দাবি হলে থাকার ব্যবস্থা করেই যেন পরীক্ষা নেওয়া হয়। এর আগেও একবার প্রশাসন এভাবে পরীক্ষা নিতে চেয়েছিল। মনে রাখা দরকার, ঢাকার ভেতরের চেয়ে অনেকগুণ বেশি শিক্ষার্থী থাকে ঢাকার বাইরে। সেমিস্টার ফাইনাল এক মাসের ব্যাপার। এই সময়টা একজন শিক্ষার্থী কীভাবে থাকবে। এই পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি হতে হবে।

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মনে করেন, বিশ্ববিদ্যালয় সেশনজট নিরসনে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করে এবং আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা হবে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

/ইউআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম