প্রাক-প্রাথমিকে ৩৭৬৭২ পদ সংরক্ষণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৯:০৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৯:০৬

পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৭ হাজার ৬৭২টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এই পদগুলোর মধ্যে যেসব পদ শূন্য হয়েছে বা হবে সেসব পদে বদলি বা অন্য কোনওভাবে পূরণ করা যাবে না।

গত ৩০ জুন স্বাক্ষরিত অফিস আদেশটি দেশের সব জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়।

রবিবার (১১ জুলাই) প্রকাশিত ওই অফিস আদেশে আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে জেলা ও উপজেলার নাম, বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম ও পদবি, কর্মরত শিক্ষকের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, কী কারণে কোন তারিখ থেকে পদ শূন্য রয়েছে তারও তথ্য চাওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম