কাল এসএসসি-এইচএসসি’র সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৭:১২আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৮:২৮

এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা হবে নাকি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামীকাল সকাল ১১টায় ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, নাকি বিকল্প মূল্যায়ন, তা নিয়েই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।

এর আগে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও না কোনও মূল্যায়ন তো হবেই। শিক্ষার্থীরা যেন লেখাপড়া করে। সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে তা বাড়িতে বসেই পড়ে ফেলা সম্ভব। পরিকল্পনা ছিল সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়েই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। যদি পড়ানো না যায়, তাহলে অ্যাসাইনমেন্ট করা হচ্ছে, সেটা করেই মূল্যায়নে যাবো, নাকি এসএসসির ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করবো? তাহলে এসএসসির কী হবে? এ ক্ষেত্রে অষ্টম শ্রেণির মূল্যায়ন শুধু পাবো। কীভাবে মূল্যায়নটা হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবো।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছিলেন, ‘পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে যদি পরীক্ষা না নিতে পারি সেই চিন্তা করে বিকল্প মূল্যায়ন কীভাবে করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’
উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়।

/এমএমআ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম