শিক্ষক প্রশিক্ষণে প্রাক-প্রাথমিকের মডিউল যুক্ত হচ্ছে

এস এম আববাস
২০ জুলাই ২০২১, ২১:৪৭আপডেট : ২০ জুলাই ২০২১, ২১:৪৭

প্রাক-প্রাথমিকের শিক্ষকদের দক্ষভাবে গড়ে তুলতে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স-কারিকুলামে প্রাক-প্রাথমিকের পাঠদান মডিউল অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি দেওয়া হবে।

২০১৫ সালের ১৮ মার্চ নিরক্ষরতা দূরীকরণে জাতীয় টাস্কফোর্স সংক্রান্ত কমিটির অনুষ্ঠিত প্রথম বৈঠকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদের শিখনফল অর্জনের লক্ষ্য পূরণে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সিইন-এড ডিপিএড কারিকুলামে যুযোপযোগী মডিউল অন্তর্ভুক্ত করা হবে। ডিপিএড কোর্সকে ঢেলে সাজানো হচ্ছে। দক্ষ শিক্ষক তৈরি করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

গত জুনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ২০১৫ সালে প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় যে নির্দেশনা দিয়েছিলেন সেই আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসিক সমন্বয় সভায় প্রতিটি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষকের পদায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে উঠে আসে- সাত হাজার ৭৪৬টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত কোনও শিক্ষক কর্মরত নেই। 

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেক শিক্ষকের প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রশিক্ষণ কারিকুলামে পাঠদানের বিষয়ে মডিউল অন্তর্ভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, সারাদেশের বিভিন্ন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করে নেপ। সার্টিফিকেট ইন এডুকেশন (সিইএড) এবং ডিপ্লোম ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণার্থী শিক্ষকদের সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ কোর্সের সনদ দেয় ডিপিএড বোর্ড।

উল্লেখ্য, সারাদেশে এখন ১৬৭টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) রয়েছে।

/এফএ/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী