কারিগরিতে পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৮:৪৭আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৮:৪৭

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে ৭ জনের পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (২৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. জয়নাল আবেদীনকে অধ্যক্ষ পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পর তাকে একই ইনস্টিটিউটে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (সিভিল) মোহাম্মদ জামসেদুল আলম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মো. সাদেকুল ইসলাম, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোহাম্মদ আলী আজমকে চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়ে সংশ্লিষ্ট ইনস্টিটিউটে পদায়ন করা হয়।

আর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (ইলেট্রিক্যাল) মো. শাখাওয়াত হাসানকে চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পদায়ন করা হয়।  

এছাড়া সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (মোকনিক্যাল) এ কিউ এ জোবায়েরকে চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়ে একই ইনস্টিটিউটে পদায়ন করা হয়েছে। আর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (নন-টেক) মৃদুল দেবনাথকে চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পদায়ন করা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম