‘শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ২০:০৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০:০৩

শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের কাছে নিয়ে গিয়ে দক্ষতা নির্ভর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, 'প্রতি বছর বিপুল সংখ্যক নতুন জনশক্তি কর্মবাজারে প্রবেশ করছে। নির্মাণ শিল্প, ম্যানুফ্যাকচারিং, হেভি ও লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ শিল্প, অটোমোবাইলসহ নানা খাতে দেশে বিদেশে দক্ষ কর্মী হিসেবে নিয়োজিত করতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে অর্জিত হবে রেমিটেন্স। এছাড়াও বর্তমানে সরকারের চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং বেসরকারি খাতে বিপুল নির্মাণ সংশ্লিষ্ট কর্মকাণ্ড রয়েছে। তাই এই খাতে আন্তর্জাতিক মান বজায় রাখতে আধুনিক ও বিশ্বমানের ওয়েল্ডিং নিশ্চিত করা জরুরি।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, 'দেশ থেকে প্রতি বছর যেসব ওয়েল্ডার বিদেশে কাজ করতে যান তারা অদক্ষ হিসেবে সেখানে যান। ভবিষ্যতে তারা প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সনদ নিয়ে বিদেশে যেতে পারবেন।’

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন বলেন,  'কারিগরি ধারার মাঠ পর্যায়ের শিক্ষকদের এ ল্যাবের প্রশিক্ষণের আওতায় আনা হবে।'

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লিংকন ইলেক্ট্রনিক্স এর তত্বাবধানে সরকারি টিএসসি এবং পলিটেকনিকের ৩০০জন ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনিরুছ সালেহীন।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী