প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ২০:৪৯আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৪৯

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের স্কুল লেভেল ইনফরমেশন প্লান (স্লিপ) কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য চেয়েছে সরকার। আগামী ১০ আগস্টের মধ্যে জেলা শিক্ষা অফিসারদের এ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক নুরুল আমিন ড. নুরুল আমিন চৌধুরীর (১ আগস্ট) স্বাক্ষরিত আদেশটি সোমবার (২ আগস্ট) প্রকাশিত হয়। 

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড কপি ও ইমেইলে ([email protected]) আগামী ১০ আগস্টের মধ্যে পাঠাতে হবে।  কোনও ভুল তথ্য দেওয়ার ফলে জটিলতা সৃষ্টি হলে ভুল তথ্য প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবেন। উল্লেখ্য,  পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের তথ্য সংশ্লিষ্ট উপজেলার সঙ্গে যুক্ত করে পাঠাতে হবে।

আদেশে নির্ধারিত ছকে উপজেলার নাম, শিক্ষার্থীর ভিত্তিতে বিদ্যালয়ের সংখ্যার তথ্য পাঠাতে হবে। ২০০ শিক্ষার্থী পর্যন্ত বিদ্যালয়ের সংখ্যা, ২০১ থেকে ৫০০ পর্যন্ত বিদ্যালয়ের সংখ্যা এবং এক হাজারের ঊর্ধ্বে শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম