শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২২:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৪৮

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তের আলোকে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়।

এর আগে গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান স্থানে ১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার তৈরি করে তা টানানোর নির্দেশ দিয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার টানানোর সরকারি নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

ওই নির্দেশনায় জানানো হয়েছিল, mujib100.gov.bd ওয়েবসাইটে দেওয়া নমুনার আলোকে ড্রপডাউন ব্যানার প্রস্তুত করতে হবে।

গত ১৮ জুলাইয়ের জাতীয় বাস্তবায়ন কমিটির নির্দেশনায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি অন্যান্য কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি ১ আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের ওপর থেকে নিচে) লাগানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ড্রপডাউন ব্যানারের ক্ষেত্রে যা করতে হবে

ড্রপডাউন ব্যানারটি ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ম্যাপ অনুযায়ী, ভবনের সামনে দৃশ্যমানভাবে লাগাতে হবে। Mujib100.gov.bd-এই ওয়েবসাইটে দেওয়া নমুনার আলোকে ড্রপডাউন ব্যানার প্রস্তুত করতে হবে।

ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। স্থান সংকুলান সাপেক্ষে ১৫ আগস্টের সকল শহীদদের ছবি ব্যবহার করা যাবে।

ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের ছবি ছাড়া অন্য কোনও ছবি ব্যবহার করা যাবে না।

ড্রপডাউন ব্যানারে ওপরের বামপাশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো, মাঝখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ডান পাশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে। তবে ব্যানারের নিচে প্রতিষ্ঠানের নাম লোগোসহ (যদি থাকে) ব্যবহার করা যেতে পারে।

ব্যানারে স্থান সংকুলান সাপেক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনও ভাষণের উদ্ধৃতি/দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনও উদ্ধৃতি বা কবিতার পঙক্তি ব্যবহার করা যেতে পারে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী