২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৪:৪০ আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৪:৪০

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। রবিবার (২২ আগস্ট) রাতে অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিখন ফল কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ এবং লঘু সংগীত বিষয়ে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঠানো হয়। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজ সোমবার (২৩ আগস্ট) থেকে শুরু হবে।  

আদেশে এ বিষয়ে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহণকালে স্বাস্থ্যবিধি পরিপালনের নির্দেশও দেওয়া হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
এয়ারবিএনবিতে চেকআউটের নিয়মে বদল, বাসন ধোয়া-চাদর খোলার বাধ্যবাধকতা কমছে
এয়ারবিএনবিতে চেকআউটের নিয়মে বদল, বাসন ধোয়া-চাদর খোলার বাধ্যবাধকতা কমছে
সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান