স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলায় দুই শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১১:৪৩ আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১২:০১

স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় জেল হাজতে থাকা সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদার এবং যৌতুকের মামলায় আদালতে অভিযোগ গঠনের পর প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমীনকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক অফিস আদেশে এই দুই শিক্ষককে বরখাস্ত করে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, নোয়াখালীর হাতিয়াদ্বীপ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদারের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার স্ত্রী খোদেজা বেগম লাকী। ওই আইনের ১১(গ) ৩০ ধারায় দায়ের করা মামলায় গত ৩০ মার্চ তাকে জেল হাজতে পাঠানো হয়। বর্তমান চাকরি আইনের (২০১৮) ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।প্রচলিত নিয়মে তিনি সাময়িক বরখাস্ত থাকাকালে খোরপোষ ভাতা পাবেন।

অপর আদেশে বলা হয়, নোয়াখালীর কোম্পানিগঞ্জের সরকারি মুজিব কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমীনের বিরুদ্ধে তার স্ত্রী সাদিয়া ফারজানা গত বছর ৪ অক্টোবর চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী দায়ের করা মামলায় গত ১১ জানুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালত মোহাম্মদ মোস্তফা আল আমীনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে প্রচলিত নিয়মে তিনি খোরপোষ ভাতা পাবেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে