সাত কলেজে ১ লাখ ভর্তি আবেদন 

ক্যাম্পাস প্রতিনিধি 
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ( ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও অনলাইন ভর্তি কমিটির সদস্য ড. মামুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের চেয়ে বিজ্ঞান ইউনিটে আবেদন বেশি হয়েছে। মানবিকে আবেদন জমা পড়েছে ৩০ হাজারের বেশি। বাণিজ্য ইউনিটে ভর্তির আবেদন জমা পড়েছে ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার ভর্তিচ্ছু।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি আবেদন শেষ হয়। সাত কলেজে এবার সর্বমোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ছয় হাজার ৫০০টি। বাণিজ্য ইউনিটে আসন পাঁচ হাজার ৩১০টি। কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি।

৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ও ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে পাস নম্বর ৪০। 

উল্লেখ্য, আবেদন করা সব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

 

/টিটি/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম