শিক্ষক ও সহায়ক পদ বাড়ছে প্রাথমিকে, দ্রুত পদোন্নতির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২

প্রাথমিকে শিক্ষকসহ অন্যান্য পদের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে শিক্ষক ও সহায়ক জনবলের শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া হচ্ছে। রবিবার  (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্যপদের বিপরীতে এবং ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বৈঠকে সহকারী জেলা শিক্ষা অফিসার পদে (এডিপিও) পদে কর্মরতদের মধ্যে যোগ্যদের দ্রুত পদোন্নতির সুপারিশ করেছে কমিটি।

এদিকে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রতি ১৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সহকারী শিক্ষা অফিসারের পদ সৃষ্টি এবং বিভাগীয় প্রার্থী হিসেবে প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতির জন্য নিয়োগবিধি সংশোধন কার্যক্রম চলমান আছে।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মেহের আফরোজ, আলী আজম এবং মো. মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে যেসব বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই, সেসব বিদ্যালয় নির্বাচিত করে অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক অদ্যাবধি বেতন পাননি যতদ্রুত সম্ভব তাদের বেতন প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়াও, সহকারী জেলা শিক্ষা অফিসার পদে (এডিপিও) পদে কর্মরতদের মধ্যে যোগ্যদের দ্রুত পদোন্নতির সুপারিশ করে কমিটি।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী