১৮ অক্টোবর প্রাথমিকে শেখ রাসেল দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্গুবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল।  

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে।

আদেশে আরও জানানো হয়, সব পরিচালক, প্রকল্প পরিচালক, বিভাগীয় উপপরিচালক, দফতর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীনস্থ সব দফতর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি অবহিত করবেন। পিটিআই সুপারিনটেনডেন্টরা তার অধীনস্থ সব দফতর ও প্রতিষ্ঠানকে অবহিত করবেন। উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইন্সট্রাক্টররা (সবল) তার অধীনস্থদের অবহিত করবেন।

এছাড়া প্রতিবছর ১৮ অক্টোবর দিবসটি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী