বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ইআরপির মাধ্যমে ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৯:১০আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৯:১০

শিক্ষার্থীদের ডিজিটাল সার্ভিস দিতে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। রবিবার (৩ অক্টোবর) সকালে গাজীপুরের ক্যাম্পাসে এই সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তার, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইআরপি সফটওয়্যার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রশাসনিক, অ্যাকাডেমিক এবং শিক্ষাসেবা ডিজিটাল করতে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ডিজিটাল সেবা দিতে আমরা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএস), অনলাইন রিকুটমেন্ট সফটওয়্যার (ওআরএস) এবং মাই বিডিইউ মোবাইল অ্যাপ তৈরি করেছি। এই ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং)সফটওয়্যারের মাধ্যমে কাগজবিহীন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম