উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবায় সন্তুষ্টি নিশ্চিত করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ২০:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৩৭

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও ইউজিসি’র সেবা সহজে পাওয়া এবং সেবায় সন্তুষ্টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (৬ অক্টোবর)  ইউজিসি আয়োজিত সেবা সহজীকরণ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজীকরণ করা জরুরি। সেবা প্রত্যাশী যাতে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট হতে পারেন সেদিকে গুরুত্ব দিতে হবে। সেবা প্রত্যাশীরা যাতে অহেতুক বিড়ম্বনায় না পড়ে কিংবা সেবা প্রদান প্রক্রিয়া জটিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেবা দিতে সংশ্লিষ্টদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

অধ্যাপক আলমগীর আরও বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে বুদ্ধিমত্তা হবে মানুষের প্রধান সম্পদ। বুদ্ধিমত্তা ও দক্ষতা বেশি হলে কর্মস্থলে এগিয়ে থাকা যাবে এবং সহজে সেবা প্রদান করা যাবে। ’

সভাপতির বক্তব্যে ড. ফেরদৌস জামান বলেন, ‘সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সেবা সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়ন সম্ভব হলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করা সম্ভব হবে।’

কর্মশালায় ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীর এবং ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ইউজিসি’র বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইউজিসি’র বিভিন্ন পর্যায়ের ২৬ জন কর্মকর্তা অংশ নেন।

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের