দাখিল প্রি-টেস্ট ও ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৮:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:০০

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২১ সালের দাখিল ষষ্ঠ শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনি পরীক্ষা (প্রি-টেস্ট) অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এই সূচি প্রকাশ করে।

কোরআন মাজিদ ও তাজভিদ ,বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের  পরীক্ষা দিতে হবে। ৫০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেবাস

নির্ধারিত বিষয়গুলোর যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেসব অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা হবে দাখিল ষষ্ঠ থেকে দাখিল দশম শ্রেণির সিলেবাস।

নম্বর বিন্যাস

১. কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত ৩৫ এবং এমসিকিউ ১৫।

২. বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত ৩৫ এবং এমসিকিউ ১৫।

৩. ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০। প্রথম পত্র ৩০ এবং ২য় পত্র ২০।

৪. সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০।  এর মধ্যে লিখিত ৩৫ এবং এমসিকিউ ১৫।

৫. প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।

৬. বার্ষিক পরীক্ষায় দাখিল সপ্তম শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে ডলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে।

দাখিল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করতে হবে।

অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট দিতে হবে। ২০২১ শিক্ষাবর্ষে এছাড়া অন্য কোনও পরীক্ষা নেওয়া যাবে না।

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক