শিক্ষার্থী ভর্তিতে প্রাক-নির্বাচনি পরীক্ষা নিচ্ছে বুয়েট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১১:৫২আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:৫২

শিক্ষার্থী ভর্তিতে এবার প্রাক-নির্বাচনি পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘণ্টা প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আরও এক শিফটে বাছাই পরীক্ষা নেওয়া হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার একইভাবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

দুই দিনের চার শিফটের এই প্রাক-নির্বাচনি পরীক্ষায় ১৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার শিক্ষার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষার্থীরা আগামী ৬ নভেম্বর চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

বুয়েট কর্তৃপক্ষ জানায়, কারোনার কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে ফলাফল দেওয়া হয়েছে। সে কারণে নিশ্চিতভাবে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করতে বাছাই পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষার বিষয়ে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘কোভিড চলে গেলেও দুই লেয়ারের ভর্তি পরীক্ষা চলবে। ৮৫ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। যারা টিকা নেয়নি তাদের ১৩ নভেম্বরের পর স্পেশাল ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে। ১৩ নভেম্বরের পর ৪ সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হলে হল খোলা হবে। এরপর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে।’

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
বুয়েটে চাকরির সুযোগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের