কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৮:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩০

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপাচার্যকে অপসারণের এক দফা দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বুয়েটের শিক্ষার্থী আল ফারাবী বলেন, কুয়েট শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির প্রতি বুয়েট শিক্ষার্থীরা পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিয়ে তাদের অনশন ভঙ্গের ব্যবস্থা করা হোক। পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

এরআগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েটের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন বলে জানান। পরবর্তীতে বুয়েটের শিক্ষার্থীদের অনেককে #BUETiansStandWithKUETians, #StandWithKUET ইত্যাদি হ্যাশট্যাগ লিখে প্রোফাইল পরিবর্তন করতে দেখা যায়।

/এমএস/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
বুয়েটে চাকরির সুযোগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান