বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৯:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:৪৬

আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯২ সালের এই দিন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

দেশের এফেলিয়েট এই বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১ দশমিক ৩৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বর্মানে ২৮ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন।

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় ১৮ মাস ছুটির পর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বৃহস্পতিবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।  পাশাপাশি অনলাইনেও শ্রেণি পাঠদান চলবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিন অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এক যোগে অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম