অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের চিঠি ভুয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৫, ২০:০২আপডেট : ২২ জুন ২০২৫, ২০:০২

‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে’ এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা চিঠি রবিবার (২২ জুন) ছড়িয়ে দেওয়া হয়। তবে এই চিঠি ভুয়া বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   

এই চিঠির বিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে বা কারা এই চিঠি দিয়েছে জানি না। এটি ভুয়া চিঠি, এমন কোনও চিঠি দেওয়া হয়নি।’

জাল করা ওই চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সাময়িক সময়ের জন্য অধ্যক্ষ/উপাধ্যক্ষ নিয়োগ ও সব কার্যক্রম স্থগিত করা হলো।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ফেসবুকে প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি  
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের