সব শিক্ষা অফিসের ইন্টারনেট সেবা সংক্রান্ত তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৬:৫৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৫৪

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন সব দফতর, অধিদফতরসহ সংশ্লিষ্ট সব অফিসের ইন্টারনেট সেবা সংক্রান্ত তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক সাহেদুল খবির চৌধুরীর  বুধবার (২০ অক্টোবর) স্বাক্ষরিত আদেশে সব আঞ্চলিক পরিচালকদের তথ্য পাঠাতে এই নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, গত ১০ অক্টোবর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়িত ইনফো-সরকার প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দফতর, অধিদফতর, পরিদফতর, সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ে সংযোগ দেওয়া ইন্টারনেটের মাসিক বিল দেওয়ার জন্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি স্বাক্ষরের আগে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা কার্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, হায়ার সেকেন্ডারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে ইনফো-সরকার প্রকল্পের মাধ্যমে স্থাপন করা ইন্টারনেটের বর্তমান অবস্থার (সার্ভিস চালু আছে/নাই) এবং ইনফো-সরকার প্রকল্পের মাধ্যমে স্থাপন করা ইন্টারনেট সেবার মানসহ অফিসগুলোয় ব্যবহৃত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা অফিস থেকে সংগ্রহ করে এক্সেল সিট হালনাগাদ করে ([email protected]) ই-মেইল ঠিকানায় ২৫ অক্টোবরের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে অনুরোধ করা হল।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম