‘অনলাইন ক্লাস নিয়ে ভীতি কেটেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৮:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:৫৯

করোনাকালে অনলাইনে ক্লাস শুরু করার আগে আমরা শিক্ষকরা কিছুটা ভীত ছিলাম। সেই ভীতি আমরা এখন কাটিয়ে ওঠতে পেরেছি বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে মুন্নী সাহার সঞ্চালনায় ‘কোভিডে শিক্ষার লাভ-ক্ষতি’ বিষয়ক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এ কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ তারেক রহমান বলেন, করোনার কারণে শিক্ষকদের প্রাপ্তি অনেক। কারণ অনলাইনে ক্লাস শুরু করার আগে আমরা শিক্ষকরা কিছুটা ভীত ছিলাম। সেই ভীতি আমরা এখন কিছুটা কাটিয়ে ওঠতে পেরেছি। আমরা আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের ফ্যাকাল্টিদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেমন গুগল ক্লাসরুম, জুম ‑ এগুলোর বিষয়ে কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যার কারণে এখন তারা খুব সাচ্ছন্দ্যে এগুলো ব্যবহার করে ক্লাস নিচ্ছেন। আমি বলবো না যে ‑ একেবারে সমাধান হয়ে গেছে কিন্তু বিষয়গুলো আগের তুলনায় সহজ হয়ে এসেছে।

তিনি আরও বলেন, বিষয়গুলো এমন না যে আপনি চাইলেই কালকে কিছু টেকনোলোজি টিচিং লার্নিং প্রক্রিয়ায় যুক্ত করে দিবেন, এটার পেছনে কিন্তু যথেষ্ট পেডাগজি (শিক্ষাবিদ্যা) আলোচনা আছে। আমার কাছে মনে হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এদিক থেকে কিছুটা এগিয়ে আছে। তারা কিন্তু এই জিনিসগুলো সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে।

বৈঠকিতে আরও অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস।

বৈঠকিটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ প্রচার করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়।

/এসও/এমএস/
সম্পর্কিত
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম