'নতুন কারিকুলাম শিক্ষার্থীদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৮:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:৩৪

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, নতুন কারিকুলামে সরকার মৌলিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। আমরা এখন চাচ্ছি একটি বাস্তবায়নযোগ্য কারিকুলাম, যা শিক্ষার্থীদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে মুন্নী সাহার সঞ্চালনায় ‘কোভিডে শিক্ষার লাভ-ক্ষতি’ বিষয়ক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এ কথা বলেন তিনি।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, সরকার রোড ম্যাপ মূলত করে কারিকুলামের মাধ্যমে। সরকার এখন একটি কারিকুলাম করছে। এই কারিকুলামে আমরা ২০২২ সালে একটি পাইলটিং কাজ করবো এবং ২০২৩ সাল থেকে আমরা সেটি বাস্তবায়ন শুরু করবো। করোনার আগেই এই কারিকুলামের চিন্তা করা হয়েছিল। ফলে সেটি আমরা যখন বাস্তবায়ন করবো, তখন যে পদক্ষেপগুলো থাকবে সেটিকে একটি রোড ম্যাপ বলা যেতে পারে। এই কারিকুলামে সরকার একটি মৌলিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। এটি আবার একেবারে খুব বড় ধরনের পরিবর্তন যে তা নয়। আমরা এখন যেটা চাচ্ছি সেটি হচ্ছে একটি বাস্তবায়নযোগ্য কারিকুলাম, যেটি আমাদের শিক্ষার্থীদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।

তিনি আরও বলেন, এই কারিকুলামে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে গ্রহণযোগ্যতা। অর্থাৎ আমাদের অংশীজনরা কতটা এটাকে গ্রহণ করবে। এছাড়া আমাদের যে রিসোর্স আছে সেটি দিয়ে কতটা বাস্তবায়ন করতে পারবো সেটিও একটি বিবেচনার বিষয়।

বৈঠকিতে আরও অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক রহমান, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস।

বৈঠকিটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ প্রচার করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়। 

/এসও/এমএস/
সম্পর্কিত
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম