শিক্ষকসহ প্রাথমিকের সব কর্মকর্তা-কর্মচারীর করোনার টিকা নিশ্চিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০:২৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর করোনার টিকা নেওয়ার বিষয়টি আগামী ১৬ নভেম্বরের মধ্যে নিশ্চত করতে বলা হয়েছে। এছাড়া যারা টিকা গ্রহণ করছেন না তাদের তালিকা ১৮ নভেম্বরের মধ্যে অধিদফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১০ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয়ে নিরাপদে শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে টিকা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে গত ১১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সকলকে টিকা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের কোডিড-১৯ এর টিকা গ্রহণ সম্পন্ন হয়নি।

নির্দেশনায় বলা হয়, এই পরিস্থিতিতে আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকলের টিকা গ্রহণ সম্পন্ন করে ‘করোনা আপডেট’ সফটওয়ারে এন্ট্রি নিশ্চিত করা এবং যারা টিকা গ্রহণ করছেন না তাদের তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ প্রমাণসহ) বিনা ব্যর্থতায় ১৮ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে আবার অনুরোধ করা হলো।

দেশের প্রাথমিকের সব বিভাগীয় উপপরিচালক এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম