এসএসসি-এইচএসসি: সকাল ১০টার পরীক্ষা পিছিয়ে নেওয়ার ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৮:২৩আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:২৩

যানজটের কারণে আগামী এসএসসি সমমান ও এইচএসসি  সমমান পরীক্ষা সকাল ১০টায় না নিয়ে পরে নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

অভিভাবকদের পক্ষে দাবি জানানো হচ্ছে, পরীক্ষাগুলো শুরু হয় সকাল ১০টা থেকে। তখন অফিস আওয়ারও থাকে। প্রচণ্ড যানজট হয়। অনেক কেন্দ্রে পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে আসতে পারেনি। পরীক্ষার সময় দুপুরের দিকে করা যায় কিনা?—সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এটা আমাদের ভাবনায় আছে। আজকের সভায়ও আলাপ করেছি। এবার যে পরীক্ষাটি হচ্ছে সেখানে এই পরিবর্তনটা আনতে পারছি না। কারণ স্বাস্থ্যবিধি মানার বিষয় আছে।

মন্ত্রী বলেন, আগামী বছর থেকে আমরা চেষ্টা করতে পারি। বিশেষ করে যেদিন সবচাইতে বেশি পরীক্ষার্থী থাকে অর্থাৎ মূল বিষয়গুলো বা আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা হয় সেদিনগুলোতে পরীক্ষা আরেকটু পরে শুরু করা যায় কিনা সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো আগামী বছর। এটা নিয়ে আলাপ হয়েছে।

শুধুই যানজটের কারণে পেছাবেন কিনা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটা এবছর করা সম্ভব না। আগামী বছরে করার কথা ভাববো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম