ঢাবির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

ঢাবি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হলো। ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে বুধবার (১ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন ঘোষণা করেন। ভিডিওতে শুভেচ্ছা বার্তা দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

অনুষ্ঠানের শুরুতে ছিল জাতীয় সংগীত পরিবেশনা। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এছাড়া ছিল ঢাবি’র ওপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী এবং শতবর্ষ উপলক্ষে নির্মিত থিম সংয়ের পরিবেশনা।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

রাষ্ট্রপতি এবং ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্যুভেনির প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এ.এস.এম মাকসুদ কামাল।

স্বাগত বক্তব্য রাখেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল। তিনি বলেন, ‘জ্ঞান-বিতরণে আমরা পিছিয়ে নেই, আমরা পিছিয়ে আছি উদ্ভাবন ও আবিষ্কারে। তাই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে চলছে ২৫০টি গবেষণার কাজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে প্রথমবারের মতো মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে।’

ঢাবি’র শতবর্ষ উপলক্ষে প্রকাশিত কয়েকটি গ্রন্থ, ফটো অ্যালবাম এবং ওয়েবসাইট উদ্বোধন করেন রাষ্ট্রপতি। 

/জেএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম