প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১২:১৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২:১৮

প্রশ্ন ফাঁসের কোনও সুযোগ নেই, তবে গুজব সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর লক্ষ্মীবাজারে শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

এদিন সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরুর পর শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নিশ্চিত প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই। কেউ গুজব ছড়াবার জন্য অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা, অভিভাবক বা বাইরের কোনও লোক হলেও কাউকে ছাড়া হবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, একমাত্র প্রশ্নপত্র পরীক্ষার হলে যাওয়ার পর যদি কোনওভাবে কিছু করে। আজকাল অনেক ডিভাইস রয়েছে আমরা ধরতে পারলাম না। যদি কেউ সেই পর্যায়ে চলে যায় তখন তো প্রশ্ন বাইরে গেলেও কোনও লাভ নেই। কিন্তু পরীক্ষা প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কিছু করতে পারে। কিন্তু যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের