গণবিজ্ঞপ্তির সংশোধনী দিয়ে ফের বিজ্ঞপ্তি প্রকাশ এনটিআরসিএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:০৪

১৯৩টি শূন্য পদে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগে প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধন করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক ২ ডিসেম্বর প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তির ট্রেডের নাম ও পদসংখ্যার ৪ নম্বর ক্রমিকে জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস এর পরিবর্তে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস হবে। অন্যান্য ট্রেডের নাম অপরিবর্তিত থাকবে। 

বুধবার (১ ডিসেম্বর) ১৯৩টি শূন্য পদে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আগের গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন...

বিশেষ গণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের