বিএনপি নেতা আলালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:২১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার(৯ ডিসেম্বর)  দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মন্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

এসময় বিভিন্ন সময় ছাত্রশিবির-ছাত্রদলের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবি জানায় সংগঠনের নেতারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ আছে বলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারছে না। শান্তিতে দেশের জনগণ ঘুমাতে পারছেন। এসময় তিনি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে উদ্দেশ্য করে বলেন, আলালরা  মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? এই আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আবরার হত্যার পর সর্বপ্রথম ছাত্রলীগই ঢাকা শহরে শোক মিছিল বের করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত নির্দেশনার মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি একই দেশে একই প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থীর জন্য কেন দুটি আইন বলবত থাকবে।

/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম