এসএসসির ফল জানবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)। একযোগে সকল শিক্ষা বোর্ডের ফল বেলা ১২টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বুধবার (২৯ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফল ৩০ ডিসেম্বর বেলা ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমেও একযোগে ফল প্রকাশ হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা তাদের পরীক্ষার্থীদের ফল সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে পারবে।

১৬২২২ নম্বরে এসএমএস-এর মাধ্যমেও ফল পাওয়া যাবে। এর জন্য যেকোনও মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC < > Board Name (first 3 letter) <  > Roll < > Year লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উল্লেখ্য শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনও ফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের আবেদন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের জন্য এসএমএস-এর মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম