সিলেটের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৯:৩৭আপডেট : ১৮ মে ২০২২, ১৯:৩৭

সিলেটে বন্যা পরিস্থিতির কারণে ওই জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দ্বিতীয় ধাপ) পিছিয়ে দেওয়া হয়েছে।  ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের পরীক্ষার দিন আগামী ৩ জুন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পরীক্ষায় সিলেট জেলা অন্তর্ভুক্ত ছিল। ওই জেলায় বন্যা পরিস্থিতির কারণে সিলেট জেলার পরীক্ষা পিছিয়ে তৃতীয় ধাপের পরীক্ষার দিন আগামী ৩ জুন নেওয়া হবে।  

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, সিলেটে বন্যার কারণে আগামী ২০ মে অনুষ্ঠিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ জুন ওই জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী