ঢাবির গ-ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশ

ঢাবি প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৫:৫৪আপডেট : ০৩ জুন ২০২২, ১৫:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।

পরীক্ষা শেষে প্রক্টার অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, সে অনুযায়ী খুলনায় ৯৮.৫ শতাংশ, রাজশাহীতে ৯৮.৫, শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৭.৪৯ শতাংশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৮. ৩৪ শতাংশ উপস্থিতি ছিল। সবমিলিয়ে ৯৮ শতাংশের ওপরে উপস্থিতি ছিল।’

প্রক্টর বলেন, ‘সফলভাবে আনন্দময় পরিবেশে প্রত্যাশিতভাবে পরীক্ষা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের সহকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠনের সহযোগিতা ছিল। ছাত্র সংগঠন সহায়তা করেছে। অভিভাবকেরাও সহযোগিতা করেছেন। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। উপস্থিতিও ছিল খুব ভালো।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গ-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।

এতে বলা হয়, ঢাবি ব্যবসায় অনুষদভুক্ত গ-ইউনিটর ভর্তি পরীক্ষা ঢাবি ক্যাম্পাস ছাড়াও দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাবি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হলো।

এতে আরও জানানো হয়, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাবি ব্যাবসা শিক্ষা অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, এ বছর গ-ইউনিটে ৯৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৭১৯ জন।

 

 

/আইএ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম