গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ২ লাখ ৯২ হাজার

জবি প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৫:২২আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:২২

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে শনিবার (২৫ জুন) রাত ১১টা ৫৯ মিনিটে। এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছেন ২ লাখ ৯২ হাজার শিক্ষার্থী। 

রবিবার (২৬ জুন) সকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার।

তিনি বলেন, ‘আমাদের আবেদনের সময় শেষ হয়েছে। মোট ২ লাখ ৯২ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। যার মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৬০ হাজার, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯০ হাজার ও ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। 

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এরপর ১৩ ও ২০ আগস্ট যথাক্রমে ‘বি’ ইউনিট ও ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে।

বাংলাদেশের ১০টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (নতুন)।

গুচ্ছ পদ্ধতির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো-

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নতুন)।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম