প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৮:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৯ জুন) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ কার্যক্রম শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মহিবুর রহমান, অধিদফতরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান উপস্থিত ছিলেন ।

মোজাম্মেল হক বলেন, অনলাইনে এ বদলির কার্যক্রম শিক্ষকদের শান্তি ও স্বস্তি দেবে। তারা একাগ্রচিত্তে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে পারবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস নেবার পরও শিশুরা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কেজি স্কুলে ভর্তি হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থার পরিবর্তনে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ, এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞাননির্ভর হয়ে গড়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। চলমান ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।

সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, অনলাইন বদলি কার্যক্রম শিক্ষকদের দিয়ে শুরু হলেও পরবর্তীতে অধিদফতরের অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও এ প্রক্রিয়ায় চলে আসবেন। তিনি পাইলটিংয়ের কোনও ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে,  তা নিয়ে বিরূপ সমালোচনা না করে সেটি কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অনলাইন বদলির জন্য তৈরি করা সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন অধিদফতরের আইটি বিভাগের কর্মকর্তারা। পরে সফটওয়্যারের মাধ্যমে কালিয়াকৈরে কর্মরত সহকারী শিক্ষক হাসান উদ্দিন ও ফাতেমা বেগম অনলাইনে বদলির আবেদন করেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুলাই পর্যন্ত  বদলির আবেদন করা যাবে। এই পাইলটিং শেষ হলে সারাদেশে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি চালু করা হবে।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষকদের নিয়োগ-বদলি জেলা পর্যায়ে নেওয়ার পরিকল্পনা
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
৪৩ শিক্ষককে বদলি, নোয়াখালীর সব সহকারী শিক্ষককে শোকজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম