রোবোট্রনিক্স ২.০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এআইইউবি’র ২ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৫:৪৩আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৫:৫৩

রোবোট্রনিক্স ২.০ প্রতিযোগিতায় রোবো রেসলিং বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম এবং কানিজ মহোসিনা তাবাসসুম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সোমবার (১৭ জুলাই) এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তদের একজন এতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মদক্ষতা বিকাশে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে এআইইউবি’র ট্রিপল-ই বিভাগের দুই শিক্ষার্থী রোবো রেসলিং বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেন।

রোবো রেসলিং ছাড়াও রোবট সম্পর্কিত মাড রোভার, স্পিড ব্যাটেল, পোস্টার উপস্থাপনা, প্রোজেক্ট শোকেসিংসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এআইইউবি’র চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।  

/এনবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম